থানচি থেকে রেমাক্রি হয়ে নাফাখুম — পথটা যতটা কঠিন, গন্তব্য তার চেয়ে বহুগুণ সুন্দর। যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে নিন।
১. গাইড ছাড়া যাওয়া যায় না
থানচি থেকে সামনে যেতে রেজিস্টার্ড গাইড বাধ্যতামূলক। আমাদের হোস্ট পরিবারগুলোর অনেকেই দক্ষ গাইড — বুকিংয়ের সময় জিজ্ঞেস করুন।
২. বর্ষায় সবচেয়ে সুন্দর, শীতে সবচেয়ে নিরাপদ
জুলাই-সেপ্টেম্বরে ঝর্ণা পূর্ণ যৌবনে, কিন্তু খাল পারাপার ঝুঁকিপূর্ণ। প্রথমবার গেলে নভেম্বর-ফেব্রুয়ারি ভালো।
৩. নেটওয়ার্ক থাকবে না
থানচির পর মোবাইল নেটওয়ার্ক নেই। পরিবারকে আগেই জানিয়ে রাখুন, আর অফলাইন ম্যাপ নামিয়ে নিন।
৪. প্যাকিং হালকা রাখুন
দরকারি: ট্রেকিং স্যান্ডেল, রেইনকোট, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার, পানির বোতল, প্রাথমিক চিকিৎসা।
৫. স্থানীয় সংস্কৃতিকে সম্মান করুন
পাড়ায় ঢোকার আগে অনুমতি নিন, ছবি তোলার আগে জিজ্ঞেস করুন। মনে রাখবেন — আপনি তাদের ঘরের অতিথি।